নেতানিয়াহু: ইরানি হামলায় ইসরায়েলে বেদনাদায়ক দিন

নেতানিয়াহু: ইরানি হামলায় ইসরায়েলে বেদনাদায়ক দিন

ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েল বর্তমানে অত্যন্ত ‘বেদনাদায়ক দিন’ অতিবাহিত করছে।

রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানি হামলায় ৯ জনের প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে নেতানিয়াহু শোকে ভেঙে পড়েন।

নেতানিয়াহু বলেন, ‘গতকাল তেল আবিবে এবং আজ বেইত শেমেষে আমরা প্রিয় মানুষদের হারিয়েছি। শোকসন্তপ্ত সব পরিবারের জন্য আমার হৃদয় কাঁদছে।’ তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন