ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহরানে বোমা হামলায় ৪৩ সেনা নিহত হয়েছেন। ইরাকের সীমান্তবর্তী এ শহরটিতে আজ রোববার এ হামলা হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেহরানে অবস্থিত সদরদপ্তরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। বার্তাসংস্থা মেহের নিউজ বলেছে, “বোমাবর্ষণসহ অন্যান্য হামলায় ৪৩ সেনা শহীদ হয়েছেন। যাদের বেশিরভাগই সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। এছাড়া হামলায় আশপাশের কিছু ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।”
মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের এজেন্টরা বোমা হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”
