আবুধাবিতে ফরাসি নৌ-ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। হামলায় আবুধাবির আল সালাম নৌ-ঘাঁটিতে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মন্ত্রণালয় জানায়, হামলায় মালামাল ভর্তি দুটি কন্টেইনারে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহত হয়নি।
এই ঘাঁটিটি মূলত আমিরাতের মালিকানাধীন হলেও এখানে ফরাসি বাহিনী অবস্থান করে। হামলার বিষয়ে ফরাসি বাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
