ট্রাম্পের দাবি, ইরানের ৪৮ নেতা নিহত যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৪৮ নেতা নিহত হয়েছেন। আজ রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, ‘আমরা যে সাফল্য পাচ্ছি তা কেউ বিশ্বাস করতে পারছে না। এক ধাক্কায় ৪৮ জন নেতা মারা গেছেন এবং এটি দ্রুত এগিয়ে চলেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কেবল আমাদের জন্য নয়, বিশ্বের জন্য কাজ করছি।’ পরিস্থিতি ইতিবাচকভাবে এগিয়ে চলার দাবি করেন ট্রাম্প।

দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সম্ভাব্য পরবর্তী নেতাদের সঙ্গে তিনি কথা বলতে আগ্রহী। তিনি বলেন, ‘তারা কথা বলতে চান এবং আমি রাজি হয়েছি।’

ট্রাম্প মনে করেন, ইরানি নেতাদের উচিত ছিল এটি আগেই করা। তবে নতুন নেতাদের সঙ্গে কখন ও কীভাবে কথা হবে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।

আরও পড়ুন