যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলা চালিয়ে ইরানের নৌবাহিনীর ৯টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি এই তথ্য জানান।
ট্রাম্পের মতে, ডুবানো জাহাজগুলোর মধ্যে ‘কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ’ ছিল। তিনি লিখেছেন, “আমি এইমাত্র খবর পেলাম যে আমরা ইরানের ৯টি যুদ্ধজাহাজ ধ্বংস করে ডুবিয়ে দিয়েছি, যার মধ্যে বেশ কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ ছিল। আমরা বাকিগুলোর পেছনেও লেগেছি—সেগুলোও খুব শীঘ্রই সমুদ্রের তলদেশে গিয়ে জমা হবে!”
তিনি আরও জানান, একটি আলাদা হামলায় ইরানের নৌ-সদর দপ্তরও প্রায় তছনছ করা হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের নৌবাহিনী বর্তমানে বেশ ভালো করছে।
