ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলা-পাল্টা হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে, যা ইরান ও ইসরায়েল ছাড়াও পুরো অঞ্চলে প্রভাব ফেলেছে।
এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে দাবি করা হয়েছে। ‘দ্য আটলান্টিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে সংলাপে আগ্রহী এবং তিনিও আলোচনা শুরু করতে চান।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তারা আলোচনা করতে চান এবং তিনিও তাতে সম্মত হয়েছেন, তাই শিগগিরই কথোপকথন শুরু হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের পদক্ষেপ আগেই নেওয়া যেত এবং বিষয়টি খুব জটিল ছিল না। তার মতে, সিদ্ধান্ত নিতে ইরান অনেক দেরি করে ফেলেছে।
তবে, এই সম্ভাব্য আলোচনা কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো সময়সূচি তিনি জানাননি।
