ঢাবি ভিসি দায়িত্বে থাকবেন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত

ঢাবি ভিসি দায়িত্বে থাকবেন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার পদত্যাগপত্র জমা দেওয়ার পরও একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সোমবার (০২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সাত কলেজ নিয়ে আলোচনা হয়েছে এবং এটি মীমাংসিত বিষয়। শিক্ষাঙ্গণ নিয়ে কোনো কিছু হুটহাট করা হবে না। তিনি আরো জানান, সুন্দর পরিকল্পনা করে দীর্ঘমেয়াদে পরিবর্তন আনতে হবে।

ভিসির পদত্যাগপত্র সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব হস্তান্তরের পরবর্তী প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী বৈশ্বিক সেরা চর্চা নিয়ে জানতে চেয়েছেন।

বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন। আগামী বৃহস্পতিবারের ক্যাবিনেট মিটিংয়ে বিস্তারিত উপস্থাপন করা হবে। এছাড়া এসএসসি পরীক্ষার বিষয়েও কিছু তাৎক্ষণিক আলোচনা হয়েছে।

পঞ্চম শ্রেণির পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন