রাজধানীর সায়দাবাদে অভিযানের সময় খিলগাঁও জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সায়েদাবাদ রেলক্রসিংয়ের পাশে তাকে অজ্ঞাত মাদককারবারীরা গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলার সময় সিদ্দিকুর রহমানের বাম পায়ে গুলি লাগে। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
