ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধান নিহত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরাইলি ও মার্কিন হামলায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন। এই ঘটনার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ান রেভল্যুশনারি গার্ডের জেনারেল মজিদ ইবনে রেজাকে নতুন দায়িত্ব প্রদান করেন।
প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপ-পরিচালক মেহেদি তাবাতাবায়ে এক্স পোস্টে এই নিয়োগের তথ্য জানান।
