লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর নেতা নিহতের দাবি

লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর নেতা নিহতের দাবি

লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

আল জাজিরা জানিয়েছে, বৈরুতে এক জ্যেষ্ঠ হিজবুল্লাহ নেতাকে হত্যার দাবি করেছে তারা। টাইমস অব ইসরায়েল জানায়, লেবাননজুড়ে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলার ঘটনা ঘটেছে।

আইডিএফ জানায়, হামলার ফলে হুসেইন মাকলেদ নামক হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত হয়েছেন। মাকলেদ ইসরায়েলি বাহিনী সম্পর্কে গোয়েন্দা মূল্যায়ন প্রস্তুত এবং হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন।

এছাড়া, সেনাবাহিনী দক্ষিণ ও পূর্ব লেবাননের হিজবুল্লাহ-সংশ্লিষ্ট স্থাপনাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল। আইডিএফ আরো জানিয়েছে, হামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরও পড়ুন