ইরানের হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। এসময় তারা আঞ্চলিক উন্নয়ন এবং সাম্প্রতিক উত্তেজনা নিরসনে আলোচনা করেন।
কাতারের আমিরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, পুতিনকে ধন্যবাদ জানিয়ে শেখ তামিম বলেন, রাশিয়া কাতারের সাথে সংহতি প্রকাশ করেছে এবং যে কোনো ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা করেছেন এই দুই নেতা এবং উত্তেজনা কমাতে ও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার গুরুত্বের উপর জোর দিয়েছেন।’
