জম্বাবুয়ে দল ভারতে আটকা, ফিরতে পারছে না

জম্বাবুয়ে দল ভারতে আটকা, ফিরতে পারছে না

মধ্যপ্রাচ্যসহ পশ্চিম এশিয়ার বড় অংশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল ভারতে আটকা পড়েছে।

রোববার দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি খেলে জিম্বাবুয়ে। সোমবার ভোর সাড়ে চারটায় দেশে ফেরার পরিকল্পনা থাকলেও বর্তমানে তা সম্ভব হচ্ছে না।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা ও অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর ফলে পশ্চিম এশিয়াজুড়ে বিমান চলাচল বন্ধ রয়েছে। সুতরাং, পরিস্থিতির উন্নতি হওয়ার আগ পর্যন্ত সিকান্দার রাজার দল ভারতে অনির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করবে।

এদিকে, শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে কলম্বো থেকে দেশে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল।

আরও পড়ুন