যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের একটি বড় ঢেউ এখনও শুরু হয়নি এবং শিগগিরই মূল আক্রমণ হবে। তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
ট্রাম্প উল্লেখ করেছেন, “আমরা এখনও ইরানের ওপর কঠোর আঘাত শুরু করিনি। বড় ঢেউ এখনও আসেনি, খুব শিগগিরই মূল আক্রমণ হবে।” তিনি আরও বলেন, এই অভিযান খুব বেশি দিন চলবে না এবং তিনি মনে করেন এটি চার সপ্তাহের মধ্যে শেষ হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় বিস্ময় প্রকাশ করেন। এছাড়াও, তিনি দাবি করেন যে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ৪৯ জন নেতা নিহত হয়েছেন।
