বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, বাংলাদেশের নতুন অধ্যায়ে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তিনি বিএনপির নেতৃত্বে গঠিত নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই আগ্রহের কথা প্রকাশ করেন। সাক্ষাতে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সারাহ কুক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন। বৈঠকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতাসহ যৌথ অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সারাহ কুক ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান স্বার্থসংশ্লিষ্ট খাতে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি যুক্তরাজ্যের বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের নতুন অধ্যায়ে দুই দেশ আগের মতোই ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

আরও পড়ুন