জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আইটি বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।
মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন তিনি। অভিযোগ করা হয়েছে যে, আইসিটি মন্ত্রণালয় ২০২৪ সালের জুলাই-অগাস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল।
এ ঘটনার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে জয় ও পলককে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশে এ পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে।
