লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরাইল, যার উদ্দেশ্য ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠা করা। এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, তিনি সেনাবাহিনীকে লেবাননে নতুন অবস্থান দখলের নির্দেশ দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছেন, ‘ইসরাইলের সীমান্তবর্তী বসতিগুলোতে গোলাবর্ষণ বন্ধ করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি সেনাবাহিনীকে অতিরিক্ত নিয়ন্ত্রণযোগ্য এলাকা দখলের অনুমোদন দিয়েছি।’

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে এই হামলা চালানো হয়। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, একদিনের মধ্যে ইসরাইলের হামলায় ৫২ জনের মৃত্যু হয়েছে এবং দেড়শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আরও পড়ুন