পশ্চিম ইরানের হামাদান শহরের একটি জনবহুল এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বাহিনীর হামলায় ৫ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। হামলার খবরটি নিশ্চিত করেছে আলজাজিরা।
হামলাটি এমন এক এলাকায় চালানো হয়েছে যেখানে অধিকাংশ হতাহত বেসামরিক নাগরিক। স্থানীয় সূত্রে জানা গেছে, এই হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর ফ্রান্স দেশটিতে অ্যান্টি-মিসাইল ও অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করেছে। সাইপ্রাস নিউজ এজেন্সি (সিএনএ) জানিয়েছে, লিমাসোলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আক্রোটিরি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, লেবাননে নতুন এলাকা দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, তেহরানের মোতাহারি হাসপাতালের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অংশ বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে।
