ইরানের হামলায় বাহরাইনে মার্কিন ঘাঁটির কমান্ড-ভবন ধ্বংস

ইরানের হামলায় বাহরাইনে মার্কিন ঘাঁটির কমান্ড-ভবন ধ্বংস

ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্রে বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির মূল কমান্ড-ভবন ধ্বংস হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে বাহরাইনে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একের পর এক রকেট বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিটি শেখ ইসা অঞ্চলে অবস্থিত। গত ১ মার্চ রোববার থেকে ইরানের সেনাবাহিনী ঘাঁটিটির দিকে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। এতে ওই ঘাঁটিটির কমান্ড সেন্টার এবং স্টাফভবন ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।

আরও পড়ুন