ইরানের সরকারের কাঠামো ও নতুন নেতৃত্ব

ইরানের সরকারের কাঠামো ও নতুন নেতৃত্ব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ হামলায় নিহত হন। তিন দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের পর তার মৃত্যুতে দেশ পরিচালনার দায়িত্ব তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিলের হাতে চলে যায়। খবর আলজাজিরার।

মঙ্গলবার (৩ মার্চ) ঘোষিত কাউন্সিলের সদস্যরা হলেন— আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারক গোলাম হোসেইন মোহসেনি-এজেই।

ইরানের সংবিধানের ১১১ নং ধারা অনুযায়ী, এই অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশের প্রশাসনিক দায়িত্ব পালন করবে যতক্ষণ না ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে।

ইরানের রাজনৈতিক ব্যবস্থা নির্বাচিত প্রতিষ্ঠান ও শক্তিশালী অ-নির্বাচিত সংস্থার সমন্বয়। সর্বোচ্চ নেতার হাতে চূড়ান্ত ক্ষমতা থাকলেও, রাষ্ট্রপতি, মাজলিস (সংসদ) ও অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বিভিন্ন প্রশাসনিক ও আইন প্রণয়নের দায়িত্ব পালন করে। বর্তমান প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরকার কাঠামো অনুযায়ী: সর্বোচ্চ নেতা সামরিক, বিচার ও নির্বাচনের অনুমোদন নিয়ন্ত্রণ করেন; অ্যাডভাইজরি কাউন্সিল ৩৯ জন; জুডিশিয়ারি প্রধান সুপ্রিম কোর্টের প্রধান, ৬ জন গার্ডিয়ান কাউন্সিল সদস্য নিযুক্ত করেন; গার্ডিয়ান কাউন্সিল ১২ জন, নির্বাচনের প্রার্থী যাচাই করে; অ্যাসেম্বলি অফ এক্সপার্টস ৮৮ জন, সর্বোচ্চ নেতা নির্বাচন ও তদারকি করে; এবং মাজলিস (সংসদ) ২৯০ জন, আইন প্রণয়ন করে।

বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মাসউদ পেজেশকিয়ান (২০২৪–বর্তমান)।

আরও পড়ুন