প্রবাসীদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ইউনুস আহমদ

প্রবাসীদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ইউনুস আহমদ

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

তিনি বলেন, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশে লক্ষ লক্ষ নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা হচ্ছে এবং যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, এই অবস্থায় প্রবাসীদের জীবিকা ও জীবন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারকে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আজ (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠকে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। যুদ্ধের অভিঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ করে ইউনুস আহমদ বলেন, বাংলাদেশের অর্থনীতির সঞ্জীবনী রেমিটেন্সের প্রবাহ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে এবং জ্বালানী সরবরাহসহ বহুমাত্রিক অর্থনৈতিক অভিঘাত আসবে।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, আহমদ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন