সিনিয়র তথ্য কর্মকর্তা আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আশরোফাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করেছে। তিনি স্ব-বেতনে ওই পদে দায়িত্ব পালন করবেন।
আশরোফা এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সহকারী প্রেস সচিবের দায়িত্বে ছিলেন। এছাড়া, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন।
