ইরানে হামলার বিরুদ্ধে চীন, ইসরাইলকে জানাল অবস্থান

ইরানে হামলার বিরুদ্ধে চীন, ইসরাইলকে জানাল অবস্থান

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানে হামলার চতুর্থ দিন আজ মঙ্গলবার চীন স্পষ্টভাবে অবস্থান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইসরাইলি প্রতিপক্ষ গিডিয়ন সারকে ফোন করে বলেন, বেইজিং ইরানের ওপর হামলার বিরোধী।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়াং ইতোমধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে নিন্দা করেছেন।

তিনি বলেন, সাম্প্রতিক ইরান-মার্কিন আলোচনায় সুস্পষ্ট অগ্রগতি হচ্ছিল, কিন্তু গুলির লড়াইয়ে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে।

মার্কিন-ইসরাইলি সামরিক হামলার বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থান পুনর্ব্যক্ত করে ওয়াং বলেন, ‘শক্তি দিয়ে কখনোই সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়। উল্টো এটি কেবল নতুন সমস্যা এবং ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া বয়ে আনবে।’ তিনি সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান।

আরও পড়ুন