আইএইএ প্রধান: ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির প্রমাণ নেই

আইএইএ প্রধান: ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির প্রমাণ নেই

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ নেই। তিনি এনবিসি নিউজকে বলেছেন, ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কোনো সুশৃঙ্খল ও পরিকল্পিত কর্মসূচির আলামত শনাক্ত হয়নি।

গ্রোসি উল্লেখ করেছেন, যদিও তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে, যা বেসামরিক জ্বালানি চাহিদার তুলনায় অনেক বেশি, তবে পরিদর্শকরা ইরান বোমা তৈরির পরিকল্পনা করছে কিনা তা নিশ্চিত হতে পারেননি। তিনি বলেন, ইউরেনিয়ামের বিশাল মজুদ গুরুতর উদ্বেগের সৃষ্টি করছে, তবে এর কোনো উদ্দেশ্য স্পষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, এই যুদ্ধটি ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা থামানোর জন্য প্রয়োজন ছিল। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছার কথা অস্বীকার করে এসেছে এবং মার্কিন-ইসরাইলি হামলাকে উসকানি ছাড়াই আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল। উল্লেখ্য, ২০১৮ সালে ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্রের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর জন্য চুক্তি থেকে বেরিয়ে যান।

আরও পড়ুন