মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি ৭৮৭ ছাড়াল

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি ৭৮৭ ছাড়াল

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও পাল্টা জবাবে হতাহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানে ৭৮৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলার পর এই সংখ্যা বেড়েছে।

লেবাননে ৪০ জন নিহত এবং ২৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্তবর্তী এলাকায় হামলা ও গোলাবর্ষণের ঘটনায় এই হতাহত হয়। অন্যদিকে, ইসরায়েলে ১১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

ইরাকে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। কুয়েতে ৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। বাহরাইনে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। কাতারে ১৬ জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ৩ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছে। ওমানে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছে এবং ১৮ জন আহত হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন