ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বহু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ধ্বংস করা হয়েছে। তবে, ইরানের এখনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ‘উল্লেখযোগ্য সক্ষমতা’ রয়েছে।
আজ বুধবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি ছিল এমন ডজনখানেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রগুলোর ওপর হামলা অব্যাহত রাখব এবং নিক্ষেপের পরিমাণ কমিয়ে আনব। তবে, ইরানের শাসনব্যবস্থার এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য নয়।’
