যুক্তরাষ্ট্রের নির্দেশে তিন দেশ থেকে দূতাবাস কর্মীদের ফেরার নির্দেশ

যুক্তরাষ্ট্রের নির্দেশে তিন দেশ থেকে দূতাবাস কর্মীদের ফেরার নির্দেশ

মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ওমান এবং সাইপ্রাসের মার্কিন দূতাবাস থেকে নন-ইমার্জেন্সি কর্মীদের দ্রুত ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয় থেকে এসব দেশের মার্কিন দূতাবাসে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে।

সৌদির মার্কিন দূতাবাসে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, “রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয় আশঙ্কা করছে যে সামনের দিনগুলোতে এ ধরনের হামলা অব্যাহত থাকতে পারে। তাই দূতাবাসের নন-ইমার্জেন্সি কর্মীদের অবিলম্বে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে।”

ওমান এবং সাইপ্রাসের মার্কিন দূতাবাসের নোটিশগুলো সংক্ষিপ্ত। এ দু’টি দেশে বলা হয়েছে, “নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অবিলম্বে দূতাবাসের নন-ইমার্জেন্সি কর্মীদের ত্যাগ করতে বলা হচ্ছে।”

গত সোমবার সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে এবং একই দিনে ওমানের দক্ষিণাঞ্চলীয় বন্দর দুকমে একাধিক ড্রোন হামলা হয়েছে।

সূত্র: সিএনএন

আরও পড়ুন