দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল হারের পর মারক্রামের হতাশা প্রকাশ

দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল হারের পর মারক্রামের হতাশা প্রকাশ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার যাত্রা সেমিফাইনালে এসে থেমে গেছে। নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম হতাশা প্রকাশ করে বলেন, “আজকের এমন ফলাফলে খুবই হতাশ। তবে পুরো টুর্নামেন্টে ছেলেরা যেভাবে খেলেছে, তাতে গর্বিত।”

তিনি আরও জানান, “আগে নিজের আবেগটাকে সান্তনা দিতে হবে। তারপর দল হিসেবে বসে আলোচনা করব। আমাদের আবারও ঘুরে দাঁড়াতে হবে। আমরা ভীষণ হতাশ। তবে আরও শক্ত হয়ে, আরও ভালো দল হয়ে ফিরতে হবে আমাদের।”

মারক্রাম প্রতিপক্ষের প্রশংসা করতে ভুলেননি। তিনি বলেন, “পরিস্থিতি বিবেচনায় শুরুতে তারা দারুণ বোলিং করেছে। তাদের বোলিং ইউনিটকে কৃতিত্ব দিতেই হবে।”

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৯ রান করে। জবাবে নিউজিল্যান্ড ফিন অ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরি এবং টিম সেইফার্টের ফিফটিতে ৯ উইকেট এবং ৪৩ বল হাতে রেখেই জয়লাভ করে। তারা এখন ফাইনালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে।

আরও পড়ুন