ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের

ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যম আল আরাবিয়া জানায়, আল-খারজ শহরের বাইরে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে। এছাড়াও, আল-খারজ গভর্নরেটের পূর্ব দিকে আরও তিনটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

এছাড়া সৌদি আরবের উত্তরের আল-জৌফ এলাকা পূর্ব দিকেও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানান মুখপাত্র।

আরও পড়ুন