নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়লেন কিম

নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়লেন কিম

উত্তর কোরিয়া নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে নিজেদের তৈরি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এ উৎক্ষেপণটি চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয় এবং দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এটি প্রত্যক্ষ করেন।

উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে জানায়, নতুন ডেস্ট্রয়ার জাহাজটির নাম চো হিওন। ৫০০ টন ওজনের এই জাহাজটি দেশটির নৌবাহিনী দ্বারা তৈরি হয়েছে।

গতকাল বুধবার উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। জাহাজটি নাম্পো শিপইয়ার্ড থেকে উদ্বোধনীর যাত্রা শুরু করে, যেখানে কিম জং উন উপস্থিত ছিলেন।

জাহাজটির যাত্রা শুরুর আগে এক ভাষণে কিম বলেন, “পানির নিচে এবং পানির ওপর থেকে সমানতালে আঘাত করার মতো সক্ষমতা আমাদের নৌবাহিনী শিগগিরই অর্জন করবে।” তিনি উল্লেখ করেন, “আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যে অনেকদূর অগ্রসর হয়েছে।”

কিম আরও বলেন, “আমরা নৌ প্রতিরক্ষায় সম্প্রতি যত সাফল্য অর্জন করেছি, সেসব আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, যা গত ৫০ বছরে অর্জিত হয়নি।”

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন