টিআইবি নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানালো

টিআইবি নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানালো

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

গত ২৫ ফেব্রুয়ারি অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন গভর্নরের ব্যবসায়িক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, যা স্বার্থের সংঘাত তৈরি করতে পারে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, গভর্নরের নিয়োগে সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা ও অভিজ্ঞতা থাকা জরুরি। তিনি বিএনপির অভ্যন্তরে সরকার বিরোধী শক্তি মোকাবিলার জন্য সুচিন্তিত কৌশল অবলম্বনের পরামর্শ দেন।

তিনি উল্লেখ করেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামত রূপরেখা এবং নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে একটি সমন্বিত কৌশল প্রণয়ন করা প্রয়োজন। দুর্নীতিবিরোধী নির্বাচনী অবস্থান বাস্তবায়নে সরকারের সক্ষমতা ও ঝুঁকির মোকাবিলা করতে হবে।

সংবাদ সম্মেলনে টিআইবি ‘পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫’ বাতিল এবং ডিজিএফআই, এসবি, ডিবি ও এনএসআই সংস্কারের প্রস্তাব দিয়েছে। র্যাব বিলুপ্তিরও প্রস্তাব করা হয়। সংবাদ সম্মেলনে টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন