ইরান: যুদ্ধের সময়কাল নিয়ে চিন্তিত নন হায়দারি

ইরান: যুদ্ধের সময়কাল নিয়ে চিন্তিত নন হায়দারি

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের সময়কাল নিয়ে চিন্তিত নয় ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল লক্ষ্য হচ্ছে নিজেদের কৌশল অর্জন এবং যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দেওয়া।

ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার্স হায়দারি গতকাল বুধবার এক সাক্ষাৎকারে এ কথা জানান। তিনি বলেন, “যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে আমরা ভাবছি না। কারণ টানা আট বছর ধরে যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের আছে।”

জেনারেল হায়দারি আরও বলেন, “এখন যে যুদ্ধ চলছে— তা আমরা শেষ করব যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য অর্জন না করতে পারি।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে, যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। সংলাপ শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে। বর্তমানে ইরানে টানা ৬ দিন ধরে যুদ্ধ চলছে, যেখানে প্রায় ১ হাজার মানুষ নিহত এবং ৫ হাজারের বেশি আহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন