ইরানি ফুটবলারের আবেগময় সংবাদ সম্মেলন দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন, সুখবরের অপেক্ষা

ইরানি ফুটবলারের আবেগময় সংবাদ সম্মেলন দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন, সুখবরের অপেক্ষা

ইরানের নারী ফুটবল দলের খেলোয়াড় সারা দিদার বলেছেন, দেশে থাকা পরিবারের জন্য উদ্বেগ ও কষ্ট অনুভব করছেন তারা। সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

দিদার বলেছেন, ‘অবশ্যই আমরা সবাই উদ্বিগ্ন ও ব্যথিত এই ভেবে যে, ইরান এবং সেখানে থাকা আমাদের পরিবারের সঙ্গে কী ঘটছে।’ তিনি আশা প্রকাশ করেছেন, সামনে দেশ থেকে ভালো খবর আসবে এবং ইরান শক্তিশালী হয়ে থাকবে।

ইরান নারী দল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছে এবং আজ তারা স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে যুদ্ধের প্রসঙ্গ উঠলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

কোচ মারজিয়েহ জাফরি জানান, তারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন এবং পরিবারের খবর জানার জন্য উদ্বিগ্ন। তবে তারা পেশাদার ফুটবল খেলতে এসেছেন এবং আসন্ন ম্যাচের প্রতি মনোযোগ দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

পূর্ববর্তী ম্যাচে ইরানকে গ্যালারিতে সমর্থন দেয়া হয়েছিল, যেখানে প্রাক-ইসলামী পতাকা প্রদর্শন করা হয় এবং ইরানের সমর্থনে স্লোগান শোনা যায়। দিদার এ সমর্থনের জন্য উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এটি সত্যিই আমাদের উৎসাহিত করেছে এবং তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আরও পড়ুন