হরমুজ প্রণালি বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট। ইরান সম্প্রতি এই রুটে কয়েকটি দেশের তেলবাহী জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। তেহরান জানিয়েছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তাদের মিত্রদের তেলবাহী জাহাজ এই রুট দিয়ে পরিবহন করতে দেওয়া হবে না।
এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে তেল পরিবহনের বর্তমান চিত্র সম্পর্কে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
