ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের

ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের

বাহরাইনের সেনাবাহিনী ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২৫টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত সক্রিয় আছে এবং ইরান থেকে আসা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করছে। নাগরিক ও বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হতে অনুরোধ করা হচ্ছে।”

তবে কতগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি এবং সেগুলোর আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এছাড়াও, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিটের ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে ইরান।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও পড়ুন