উপসাগরীয় অঞ্চলে আটকা ৩৫ হাজার নাবিক ও যাত্রী

উপসাগরীয় অঞ্চলে আটকা ৩৫ হাজার নাবিক ও যাত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ৩৫ হাজার নাবিক ও যাত্রী আটকা পড়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।

মহাসচিব জানান, আটকা পড়া ২০ হাজার নাবিকের মধ্যে রয়েছে বিভিন্ন জাহাজে থাকা ১৫ হাজার যাত্রী। তিনি বলেন, ‘নাবিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত আইএমও।’

আইএমওর তথ্যে বলা হয়েছে, গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলে থাকা বিভিন্ন জাহাজে অন্তত ৭টি হামলার ঘটনা ঘটেছে, যাতে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। ডোমিঙ্গেজ এই হামলাকে মানবিক সংকট উল্লেখ করে বলেন, ‘নিরীহ নাবিকদের ওপর কোনো হামলাই গ্রহণযোগ্য নয়।’

তিনি উপসাগরীয় অঞ্চলে চলাচলের সময় সব শিপিং কোম্পানিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি এক প্রকার বন্ধ করে দিয়েছে ইরান, যা বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহের গুরুত্বপূর্ণ একটি পথ।

আরও পড়ুন