নীলফামারীতে আগুনে পুড়ল তুলার গোডাউনসহ বাড়ি

নীলফামারীতে আগুনে পুড়ল তুলার গোডাউনসহ বাড়ি

নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এক পুলিশ সদস্যের বাড়ি ও তুলার গোডাউন পুড়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলের দিকে একটি তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনের তাণ্ডবে গোডাউনের পাশাপাশি পাশের বাড়ির আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোকছুদার রহমান বলেন, ‘হঠাৎ করে আগুন লেগে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। কিছু বুঝে উঠার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আমাদের প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।’

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’

আরও পড়ুন