ইসরায়েলের হামলায় তেহরানে ‘আগুনের নদী’

ইসরায়েলের হামলায় তেহরানে ‘আগুনের নদী’

ইরানের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে টার্গেট করার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির তেলের ডিপোগুলোকে লক্ষ্য করে তীব্র হামলা শুরু করেছে।

এতে ইরানের বিধ্বস্ত ডিপোগুলো থেকে তেল ছড়িয়ে পড়ার তথ্য মিলছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ডিপো থেকে ছড়িয়ে পড়া তেল তেহরানের কিছু পয়-নিষ্কাশন ব্যবস্থায় প্রবেশ করেছে, যার ফলে শহরের সড়কের পাশে আগুন জ্বলতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘লিভিং ইন তেহরান’ নামের একটি অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে আগুনের দৃশ্য দেখা যাচ্ছে। এদিকে, ইরানের তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশের কারাজ শহরসহ তিনটি এলাকায় জ্বালানি তেলের ডিপো ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন