বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার

বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার

বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে। তারা পশ্চিমবঙ্গ প্রদেশের বনগাঁ সীমান্ত এলাকা থেকে আটক হন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর ভারতীয় কর্তৃপক্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যে জানা যায়, আসামিরা শরিফ ওসমান হাদিকে হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং পরে বিভিন্ন স্থানে আত্মগোপন করে। সম্প্রতি তারা বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করে এবং পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা চালায়।

বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে ভারতীয় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এই দুই পলাতক আসামিকে আটক করে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আসামিরা হত্যার পর আইনি প্রক্রিয়ার হাত থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়েছিল এবং নজরদারি এড়ানোর চেষ্টা করলেও তারা বাংলাদেশি গোয়েন্দাদের নজরদারিতে ছিল। এই গ্রেপ্তারের ঘটনায় ভারতে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ (৮ মার্চ) আসামিদের ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন