মিরপুরে ১০ তলা ভবনে আগুন লেগেছে

মিরপুরে ১০ তলা ভবনে আগুন লেগেছে

রাজধানীর মিরপুর-২ নম্বরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশের একটি ১০ তলা ভবনের তিনতলায় আগুন লেগেছে।

আজ সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছিল, এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন