৩৭৫৬৭ জন নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’ ভাতা

৩৭৫৬৭ জন নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’ ভাতা

সারাদেশে পাইলটিং পর্যায়ে ৩৭৫৬৭ জন নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

সোমবার দুপুরে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সফটওয়্যার ভিত্তিক প্রক্সি মিনস টেস্টের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়েছে, যার ফলে দুর্নীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই।

মন্ত্রী আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবারের নারী প্রধানদের জন্য এই যুগান্তকারী কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। আগামীকাল (১০ মার্চ) সকালে বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন।

পাইলটিং কর্মসূচির প্রথম পর্যায়ে ১৩টি জেলার ১৩ সিটি কর্পোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী জানান, পাইলটিং পর্যায়ে মোট ৬৭৮৫৪ টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

এছাড়াও, ৫১৮০৫ টি হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের তথ্য যাচাইয়ে ৪৭৭৭৭ টি পরিবারের তথ্য সঠিক পাওয়া গেছে। এর ফলে চূড়ান্তভাবে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন