রাজনৈতিক মামলা প্রত্যাহারে কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সরকার

রাজনৈতিক মামলা প্রত্যাহারে কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সরকার

সরকার রাজনৈতিক কারণে দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করেছে। রোববার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটি জেলা পর্যায়ের সুপারিশ যাচাই করে প্রত্যাহারের যোগ্য মামলার তালিকা প্রস্তুত করবে এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (আইন অনুবিভাগ), আইন-১ অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইন ও বিচার বিভাগের প্রতিনিধি।

কমিটি জেলা কমিটির কাছ থেকে প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে এবং প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে কার্যক্রম গ্রহণ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে এবং প্রয়োজনে কমিটির সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন