বিশ্বকাপের সেরা একাদশে চ্যাম্পিয়ন ভারতের চার তারকা

বিশ্বকাপের সেরা একাদশে চ্যাম্পিয়ন ভারতের চার তারকা

আইসিসির সেরা একাদশে চ্যাম্পিয়ন ভারত থেকে চার ক্রিকেটার স্থান পেয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের জয় উদযাপন করেছে ভারত। চ্যাম্পিয়ন দলের সদস্যদের পাশাপাশি জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রাও এই সেরা একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।

সেরা একাদশ নির্বাচনের জন্য একটি শক্তিশালী প্যানেল গঠন করা হয়েছিল, যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইয়ান বিশপ এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান। তারা খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা এগারো নির্বাচন করেছেন।

আইসিসির এই সেরা একাদশে ওপেনিংয়ে পাকিস্তানের শাহিবজাদা ফারহান এবং ভারতের সঞ্জু স্যামসন নির্বাচিত হয়েছেন। তিনে আছেন ভারতের ঈশান কিশান। মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামকে রাখা হয়েছে, যিনি দলের নেতৃত্বও দেবেন। এছাড়াও ভারতীয় হার্দিক পাণ্ডিয়া এবং ইংল্যান্ডের উইল জ্যাকস রয়েছেন।

পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহর সঙ্গে থাকছেন জেসন হোল্ডার, লুঙ্গি এনগিডি ও ব্লেসিং মুজারাবানি। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নির্বাচিত হয়েছেন আদিল রশিদ। যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শ্যালকউইককে দ্বাদশ ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্বকাপের সেরা একাদশ: সাহেবজাদা ফারহান (পাকিস্তান), সঞ্জু স্যামসন (ভারত), ঈশান কিশান (ভারত), এইডেন মার্করাম (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), হার্দিক পাণ্ডিয়া (ভারত), উইল জ্যাকস (ইংল্যান্ড), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), জাসপ্রিত বুমরাহ (ভারত), লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), আদিল রশিদ (ইংল্যান্ড), ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে) এবং দ্বাদশ ব্যক্তি শ্যাডলি ফন শ্যালকউইক (যুক্তরাষ্ট্র)।

আরও পড়ুন