সন্ত্রাসবিরোধী মামলায় ইমিসহ ৩ জনের জামিন নামঞ্জুর

সন্ত্রাসবিরোধী মামলায় ইমিসহ ৩ জনের জামিন নামঞ্জুর

সন্ত্রাসবিরোধী মামলায় জামিন হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও তার সহযোগী তিনজনের।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলাটি ৭ মার্চের ভাষণ লাউডস্পিকারে বাজানোর ঘটনায় করা হয়।

গতকাল রোববার আসামিদের আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অন্য দুই আসামি হলেন মো. আসিফ আহমেদ সৈকত ও আবদুল আল মামুন।

শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. আশাদুল ইসলাম আসামিদের কারাগারে রাখার আবেদন জানান।

মামলার এজাহার অনুযায়ী, গত শনিবার দুপুর ৩টার দিকে শহীদুল্লাহ হলসংলগ্ন মোড়ে কিছু সদস্য লাউডস্পিকারে ৭ মার্চের ভাষণ বাজায়। পুলিশ ঘটনাস্থল থেকে আসিফ আহমেদ সৈকতকে আটক করে।

পরে একই দিন রাত ৯টা ২০ মিনিটের দিকে আবদুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমি জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। অভিযোগ রয়েছে, তারা উসকানিমূলক স্লোগান দেন এবং পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেন।

আরও পড়ুন