নিউজিল্যান্ডকে ৯৬ রানের ব্যবধানে হারিয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করে। টুর্নামেন্ট শেষ হওয়ার একদিন পর আইসিসি সেরা একাদশ ঘোষণা করেছে, যেখানে মোট সাতটি দেশের ক্রিকেটার স্থান পেয়েছেন।
সেরা একাদশে ভারত থেকে চারজন, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে দুজন করে, এবং পাকিস্তান, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন করে ক্রিকেটার রয়েছে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্রের শাডলি ফন শ্যালকউইককে রাখা হয়েছে।
১. সাহিবজাদা ফারহান (পাকিস্তান): টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, ৭ ম্যাচে ৩৮৩ রান।
২. ইশান কিশান (ভারত): ৯ ম্যাচে ৩১৭ রান করেছেন।
৩. সাঞ্জু স্যামসন (ভারত): টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন, ৫ ম্যাচে গড় ৮০.২৫।
৪. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা): অধিনায়ক হিসেবে সেমিফাইনাল পর্যন্ত টিমকে নিয়ে গেছেন, ব্যাট হাতে ২৮৬ রান।
৫. হার্দিক পান্ডিয়া (ভারত): ৯ ম্যাচে ২১৭ রান এবং ৯ উইকেট।
৬. উইল জ্যাকস (ইংল্যান্ড): ৮ ম্যাচে ২২৬ রান ও ৯ উইকেট।
৭. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ): ১০ উইকেট শিকার, গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।
৮. জাসপ্রিত বুমরাহ (ভারত): ৮ ম্যাচে ১৪ উইকেট, ফাইনালে ৪/১৫।
৯. লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা): ৭ ম্যাচে ১২ উইকেট, কার্যকরী পারফরম্যান্স।
১০. আদিল রশিদ (ইংল্যান্ড): ৮ ম্যাচে ১৩ উইকেট, বিশেষজ্ঞ স্পিনার।
১১. ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে): ৬ ম্যাচে ১৩ উইকেট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪/১৭।
১২তম খেলোয়াড়: শাডলি ফন শ্যালকউইক (যুক্তরাষ্ট্র): ৪ ম্যাচে ১৩ উইকেট, ভারত বিপক্ষে ৪ উইকেট শিকার।
