সরকার নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে কাজ শুরু করেছে: অর্থমন্ত্রী

সরকার নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে কাজ শুরু করেছে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার বিএনপির নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে কাজ শুরু করেছে। মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, নগরের ৪১ নম্বর ওয়ার্ডের ৫ হাজার ৭৭৫ টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়। তিনি বলেন, সরকার জনগণের কাছে যে কমিটমেন্ট করেছে, সেগুলো বাস্তবায়ন হলেই সফল হবে।

আমীর খসরু বলেন, বাংলাদেশে উন্নয়নের সুফল প্রত্যেক জনগণের কাছে পৌঁছাতে হবে। তিনি দাবি করেন যে, ইতিমধ্যে চট্টগ্রামে ৫ হাজার ৭৭৫ পরিবারে টাকা জমা হয়েছে এবং তাদেরকে সরকারের সার্ভের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পে কোনো দলীয়করণের সুযোগ নেই এবং এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রকল্প যেখানে সরকারি কর্মকর্তারা উপকারভোগীদের চিহ্নিত করেছেন। তিনি বলেন, আগামীতে হতদরিদ্রদের জন্য সব প্রকল্প স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হবে।

আমীর খসরু বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি তার রাজনৈতিক জীবনের একটি মাইলস্টোন হয়ে থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে, সরকার বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কৃষকদের জন্য কৃষক কার্ডসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন