ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম

ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ মার্চ নতুন জাতীয় সংসদের অধিবেশনে ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছেন না তিনি।

রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এবং সেই রায়ের ভিত্তিতে সংস্কার বাস্তবায়নের জন্য সংসদে যাওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে ফ্যাসিবাদের ১৬ বছরের ধ্বংস থেকে পুনর্গঠনের সংগ্রামে তিনি ও তার দল যুক্ত রয়েছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই কোনো দলের একক প্রচেষ্টায় সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, সরকারি দলে থাকা ব্যক্তিদের দায়িত্ব অনেক বেশি এবং তাদের সমালোচনা সহ্য করতে হয়। তিনি বলেন, শক্তিশালী বিরোধীদল ছাড়া গণতন্ত্র সম্ভব নয়।

তিনি ওসমান হাদির হত্যার বিচার দাবি করে বলেন, হত্যাকারীদের বাংলাদেশের মাটিতে এনে বিচার কার্যকর করতে হবে।

এছাড়া তিনি ফ্যামিলি কার্ড উদ্বোধনের প্রসঙ্গ টেনে বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও ঋণ খেলাপিদের নিয়ে সরকারের কার্যক্রম অর্থনীতির উন্নয়নে যথেষ্ট নয়।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত দেশের টাকা ব্যাংকে ফিরিয়ে দিতে হবে।

আরও পড়ুন