ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখছেন এমনদের বিরুদ্ধে একটি ‘ভুল ধারণার’ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পেজেশকিয়ান উল্লেখ করেন, ‘‘ইতিহাসের কঠিন পথ পরিক্রমায় কোনও শক্তিই এই গৌরবময় নামটি (ইরান) মুছে ফেলতে পারেনি। যারা ইরানকে ধ্বংস করার অলীক স্বপ্ন দেখছেন, তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না।’’
তিনি জানান, হামলাকারীরা এসেছেন এবং চলে গেছেন, কিন্তু ইরান টিকে আছে। ইরান অন্তত ৬ হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী।
এদিকে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের ১১তম দিনে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরান ‘চোখের বদলে চোখ’ নীতি গ্রহণ করবে এবং যেকোনও ‘আগ্রাসনের’ বিপরীতে ‘তাৎক্ষণিক ও যথাযথ জবাব’ দেবে।
গালিবাফ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে, কোনও আগ্রাসনই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তিনি আজ স্পষ্টভাবে ‘চোখের বদলে চোখ’ নীতির ঘোষণা দেন। যদি তারা আমাদের অবকাঠামোর ওপর হামলা শুরু করে, তাহলে আমরা তাদের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করব।
