টিএসসিতে ২ নারীকে হেনস্তা: ঢাবির ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

টিএসসিতে ২ নারীকে হেনস্তা: ঢাবির ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তিন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টিএসসি এলাকায় দুই নারী ও দুই ব্যক্তিকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে তদন্ত কমিটির সুপারিশে তাদের এই শাস্তি দেওয়া হয়।

ঘটনার পর ২৬ ফেব্রুয়ারি অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্তদের একজন বাঁশের লাঠি হাতে এক নারীকে লাথি মারার চেষ্টা করছেন।

আরও পড়ুন