বাংলাদেশ আবারো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টা ১৫ মিনিটে।
এই ম্যাচ দেখতে টসের পরপরই হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বিসিবি প্রাঙ্গনে পৌঁছানোর পর তাকে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন বিসিবির অন্যান্য পরিচালকবৃন্দ।
বিসিবির প্রেসিডেন্ট বক্সে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন জাইমা রহমান। টসের আগেই মাঠে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল। তিনি ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজনের কাছ থেকে।
এদিকে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করছে মেহেদী হাসান মিরাজের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারী পাকিস্তান ২ উইকেটে ৫৩ রান সংগ্রহ করেছে।
