জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, বিরোধীদলের পাওনা যতটুকু, সেটাই চাই। এছাড়া, ওই প্রস্তাবে উল্লেখিত বিরোধী দলের জন্য একজন ডেপুটি স্পিকার থাকা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক বিফ্রিফিংয়ে তিনি এই কথা বলেন। তিনি জানিয়েছেন, প্রথম শপথ সংস্কার পরিষদের সদস্য হিসেবে এবং দ্বিতীয় শপথ সংসদ সদস্য হিসেবে নেওয়া হয়েছে। তবে সরকারি দলের প্রথম শপথ নেওয়া হয়নি বলে তিনি দুঃখ প্রকাশ করেন।
শফিকুর রহমান বলেন, “জুলাইকে সম্মান করুন। বাংলাদেশে যারা ভোট দিয়েছেন, তাদের ৬৯ শতাংশ মানুষের পক্ষে রাখা হয়েছে। এই বিষয়টি অগ্রাহ্য করার সুযোগ নেই।” তিনি আরও বলেন, চারটি বিষয়ে সবকিছু গ্রহণ করে বাস্তবায়ন করতে হবে, এবং তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান যে, বিরোধী দলকে যথেষ্ট সুযোগ দিলে গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠবে। তিনি আশা করেন, ত্রয়োদশ সংসদ দেশের গণতন্ত্রকে আরও উন্নত করবে।
শফিকুর রহমান এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন, যা বিদেশে মৃত প্রবাসীদের মরদেহ বাংলাদেশে সরকারি খরচে আনার ব্যবস্থা করবে। তিনি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানান।
